নাক ডাকা ডাকি বন্ধ করার উপায় কি ?

নাক ডাকার সমস্যা আপনার কাছে তেমন উদ্বেগের বিষয় না হলেও এটি কিন্তু একটি বিরক্তিকর সমস্যা। এটি আপনার হার্টের রোগ থাকার লক্ষণ হতে পারে। যিনি নাক ডাকেন তিনি না বুঝলেও পাশে থাকা মানুষটিকে খুব বেগ পেতে হয়। তাই নাক ডাকা সমস্যাকে অবহেলা করা ঠিক নয়। সমস্যাটি দূর করার উপায় বের করতে হবে। ঘরোয়া ভাবে খুব সহজে এবং বেশ সুস্বাদু উপায়ে এই সমস্যার সুরাহা করা সম্ভব। তাহলে চলুন দেখে নিই কিভাবে ইহা করা যায়।

১) হলুদের চাঃ
হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি নাক ডাকা সমস্যার সমাধানে খুব কার্যকারি।

২ কাপ পরিমাণ পানি চুলায় বসিয়ে জ্বাল দিতে থাকুন।
এতে ১ চা চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা দিয়ে দিন (গুঁড়ো হলেও চলবে)। এবার আবার জ্বাল দিতে থাকুন।
যখন পানি ফুটে ১ কাপ পরিমাণ হয়ে যাবে তখন তা নামিয়ে ছেঁকে ফেলুন।
এবার ১/২ চা চামচ মধু ও ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আধা ঘণ্টা আগে পান করে নিবেন। দেখবেন নাক ডাকার সমস্যা দূর হয়ে যাবে।

২) গাজর – আপেলের জুসঃ
এটি শুনতে সাধারণ মনে হলেও এই জুসে রয়েছে শ্বাসনালী কিছুটা চওড়া ও শ্বাসনালীর মিঊকাস দ্রুত নিঃসরণের ক্ষমতা যা নাক ডাকা থেকে মুক্তি দিতে ভাল ভূমিকা রাখে।

২ টি আপেল ছোট ছোট করে কেটে নিয়ে তা বেলেন্ডারে বেন্ড করে নিন।
এবার ২ টি গাজর কেটে বেন্ড করুন।
এরপর একটি লেবুর ১/৪ অংশ কেটে রস চেপে এতে দিয়ে দিন এবং ১ চা চামচ আদা কুচি দিয়ে বেন্ড করে নিন।
কিছুটা পানি দিয়ে বেশ ভালো করে বেন্ড করে নিয়ে ছেঁকে নিন।
এই পানীয়টি প্রতিদিন পান করুন। নাক ডাকার সমস্যা থেকে রেহাই পাবেন।