জেনে নিন দ্রুত চুল বৃদ্ধির ৭ টি সিক্রেট

নিয়মিত চুল কাটুনঃ
চুলের নিরবিচ্ছিন্ন বৃদ্ধি নিশ্চিত করতে নিয়ম করে চুলের আগা ট্রিম করুন। প্রতি ২ মাসে অন্তত একবার চুলের আগা ছাটলে চুলের আগা ফাটে না বা চুল ড্যামেজ ও হয় না। তাছাড়া চুলকে সুন্দর একটা সেপ দিতে হলে নিয়মিত চুল কাটতে হবে।

নিয়মিত ব্রাশ করুনঃ
শুধুমাত্র চিরুনি দিয়ে চুল আছড়ালেই চলবে না। প্রতিদিন অন্তত ১০ মিনিট চুলে ব্রাশ করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় এবং চুল মজবুত হয়।

প্রোটিন সমৃদ্ধ খাবার খানঃ
খাদ্য তালিকায় প্রচুর পরিমাণের প্রোটিন সমৃদ্ধ খাবার যোগ করুন। ফল-মূল, শাক-সবজি, মাছ, মাংস, দুধ ইত্যাদি খেলে প্রচুর পরিমাণে কেরাটিন উৎপন্ন হয় যা চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।

অ্যালোভেরা হেয়ার প্যাকঃ
৩ টি অ্যালোভেরা পাতার এক্সট্রাক্ট এর সাথে মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এছাড়া আরও একটি প্যাক তৈরি করতে পারেন – টমেটো ব্লেন্ড করে তার সাথে অ্যালোভেরার নির্জাস ও অলিভ অয়েল মিশিয়ে একটু গরম করে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। আপনি চাইলে যতক্ষন ইচ্ছা রাখতে পারে।। এই দুইটি হেয়ার প্যাক চুল বৃদ্ধিতে ভাল কাজ করে।

বায়োটিনঃ
বায়োটিন পানিতে দ্রবনীয় এক প্রকারের ভিটামিন বি। চুল বৃদ্ধিতে বায়োটিনেরও ভুমিকা আছে, তাই এটাও ট্রাই করে দেখতে পারেন।

নিয়মিত শ্যাম্পু করুনঃ
চুল পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত শ্যাম্পু করুন। প্রথমে বোতল থেকে হাতের তালুতে শ্যাম্পু ঢেলে একটু পানি দিয়ে ঘষে তারপর চুলে লাগান। আঙ্গুল দিয়ে মাথায় বিলি কেটে শ্যাম্পু করুন। তবে খেয়াল রাখবেন কখনই চুলের গোড়ায় বা মাথার খুলিতে যেন কন্ডিশনার না লাগে কারন কন্ডিশনার ত্বকের জন্য খুব একটা ভাল না।

পরিমিত ঘুমঃ
স্বাস্থ্যবান, দীর্ঘ চুলের জন্য প্রয়োজন সুনিদ্রা। কোষের বৃদ্ধি ও পুনর্জীবনের জন্য প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ভালো করে ঘুমাতে হবে।

0 comments: