কিভাবে আপনার মাথার খুশকি দূর করবেন ?

১) শ্যাম্পু করার পুর্বে ভেজা চুলে লবণ ঘষে নিন।

২) রাতে শোওয়ার আগে লেবুর ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগিয়ে শ্যাম্পু করুন।

৩) টক দইয়ের সাথে লেবুর রস ও নিম পাতার রস মিশিয়ে মাথায় লাগান এবং আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন।

৪) সারারাত পানিতে মেথি ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধা ঘণ্টা পর শিকাকাই শ্যাম্পু বা রিঠে দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৫) নারকেল তেল ও কর্পূর গরম করে মাথায় লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

৬) খুশকি দূর করতে পিঁয়াজের রস খুব উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার খুশকির বিপরীতে দারুণ কার্যকরী। পেঁয়াজ ব্লেন্ড করে এর রস মাথায় লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

৭) ডিমের সাদা অংশের সাথে লেবুর রস, নিমপাতার রস ও আদার রস এক সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন।

0 comments: